প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৪
স্পোর্টস রিপোর্টার : সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’
বিপিএল ঘিরে সিলেটে যে উন্মাদনা দেখা যেত, তারই প্রতিচ্ছবি ফুটে উঠছে ২০২৪ ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’ লিগ ঘিরে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ক্রিকেট উৎসবে মাঠ মাতাবেন দেশের তারকা ক্রিকেটাররা ।
২৭ ডিসেম্বর সকাল ১১ টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্ভোধন হবে ‘ ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’র ।
এই টুর্নামেন্টকে সফল সার্থক ও প্রাণবন্ত করে তুলতে এক প্রস্তুতি সভা শুক্রবার সকাল ১১ টায় হাউজিং স্টেটে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে বিসিবির সাবেক পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী’কে আহবায়ক এবং ক্রীড়া সংগঠক রেজাউল হাসান কয়েস লোদি’কে সদস্য সচিব করে সিলেটে অনুষ্ঠিতব্য জিয়া ক্রিকেট টুর্নামেন্ট প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া টুর্নামেন্ট সুষ্ঠুভাবে ও সুন্দরভাবে পরিচালনার জন্য কয়েকটি উপকমিটি গঠন করা হয়।
উক্ত টুর্নামেন্টে জাতীয় পর্যায়ের ক্রিকেটারা অংশগ্রহণ করবে। সভায় নেতৃবৃন্দ সর্বস্তরের ক্রীড়ামোদীদের স্টেডিয়ামে উপস্থিত হয়ে খেলা উপভোগ করার জন্য আহবান জানিয়েছেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest