প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৪
নিউজ ডেস্ক : টেস্ট ক্রিকেটে এ বছরটা দারুণই কাটছে হাসান মাহমুদের। পরপর দুই ইনিংসে পেয়েছেন ফাইফারের দেখা।
এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েও নিজের ঝুলিতে জমা করলেন উইকেট। যার ফলে এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি।
হাসানের আগে এই রেকর্ডের মালিক ছিলেন শাহাদাত। ২০০৮ সালে ১৪ ইনিংসে ২৩ উইকেট শিকার করেন ডানহাতি এই পেসার। তার বছরের শুরুটা হয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭ রানে ৬ উইকেট নিয়ে।
ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে শাহাদাতের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন হাসান। অ্যান্টিগা টেস্টের প্রথম দিন কোনো উইকেট না পেলেও দ্বিতীয় দিনে প্রথম ওভারেই সাজঘরে ফেরান জশুয়া দা সিলভাকে। পরে আলজারি জোসেফকেও শিকার করেন তিনি। এখন পর্যন্ত ১৩ ইনিংস খেলে ২৫ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার।
হাসান বছরের শুরুটা করেন শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৬ উইকেট নিয়ে। পরে পাকিস্তান গিয়ে প্রথম তিন ইনিংসে নেন ৩ উইকেট। তবে শেষ ইনিংসে প্রথমবারের মতো ফাইফারের স্বাদ। ভারত সফরে প্রথম টেস্টের প্রথম ইনিংসেও শিকার করেন ৫ উইকেট। এরপর আরও দুই ইনিংস বল করার সুযোগ পেলেও উইকেট পেয়েছেন মাত্র একটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট খেলে তার শিকার কেবল ৩ উইকেট।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest