প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৪
স্পোর্টস ডেস্ক : হতাশাজনক ব্যাটিংয়ের পর বল হাতে আশা জাগিয়েছিলেন তাইজুল। তবে আলোকস্বল্পতার কারণে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা ১৫ মিনিট আগেই শেষ করা হয়। দ্বিতীয় দিনের খেলাও শুরু হয়েছে ১৫মিনিট আগে। ৬ উইকেটে ১৪০ রান নিয়ে ব্যাট করতে নেমেছে দক্ষিণ আফ্রিকা। এখনও ৪ উইকেট আছে প্রোটিয়াদের।
প্রথম দিনের খেলা শেষে প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা বলেছেন, প্রথম ইনিংসে অন্তত ১০০ রানে এগিয়ে থাকতে পারলে তাদের জন্য ভালো হবে। আর যত দ্রুত সম্ভব দক্ষিণ আফ্রিকাকে অলআউট করার অভিযানে নামবে বাংলাদেশ।
এর আগে প্রথম ইনিংসে ৪০.১ ওভারে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। যদিও প্রথম দিন শেষে ব্যাটিং ব্যর্থতা আড়াল করে পাদপ্রদীপের সব আলো কেড়ে নেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম পাঁচ উইকেট শিকার করে, ২০০ টেস্ট উইকেটের মাইলফলক ছুঁয়ে। ব্যক্তিগত এই প্রাপ্তিতেই প্রথম দিনের বিকেলটা ছিল কিঞ্চিৎ রঙিন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest