প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৪
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)- এর আগামী আসরে নতুন দল পেয়েছেন সাকিব আল হাসান। আসন্ন এই ফ্র্যাঞ্চাইজি আসরের প্লেয়ার্স ড্রাফটের আগেই দেশসেরা অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে চিটাগাং কিংস।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) নিজেদের ফেসবুক পেইজে এই তথ্য জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
বিপিএলের আসন্ন আসরের প্লেয়ার্স ড্রাফট হবে ১৪ অক্টোবর। সেই ড্রাফটে নাম ছিল সাকিবসহ অন্য দেশি খেলোয়াড়দের। তবে ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে সাকিবকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম।
ড্রাফটের আগে সাকিব ছাড়া আরও অনেককে দলে ভিড়িয়েছে চিটাগাং কিংস। এই তালিকায় দেশি খেলোয়াড়দের মধ্যে আছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। বিদেশিদের মধ্যে ফ্র্যাঞ্চাইজিটি দলে টেনেছে ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলী পাকিস্তানি ওপেনার উসমান খান এবং শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসকে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest