প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৪
স্পোর্টস ডেস্ক : টেস্টে লজ্জাজনকভাবে হারের পর টাইগারদের ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও হয়েছে নড়বড়ে। মাত্র ১২৮ রানে অলআউট হয়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি তাই তাদের জন্য সিরিজ বাঁচানোর লড়াই।
এমন পরিস্থিতিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার (৯ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে টি স্পোর্টস ও স্পোর্টস ১৮–১।
সিরিজে টিকে থাকার ম্যাচে বাংলাদেশ একাদশে একটি জায়গায় পরিবর্তন এনেছে। বাঁহাতি পেসার শরিফুল ইসলামের জায়গায় দলে ঢুকেছেন তানজিদ হাসান সাকিব। অন্যদিকে ভারত তাদের অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।
বাংলাদেশ একাদশ
পারভেজ হোসেন ইমন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসিকন আহমেদ ও তানজিম হাসান সাকিব।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest