প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৪
স্পোর্টস ডেস্ক : গত আসরে ফাইনালে উঠেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তাদের। তাই এবার পূর্ণ শক্তি নিয়েই মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা। যার প্রমাণ তারা দিয়েছে নিজেদের প্রথম ম্যাচেই।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। এদিন ২০১৬ সালের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে প্রোটিয়া মেয়েরা। ক্যারিবিয়ানদের ১০ উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে দক্ষিণ আফ্রিকা।
শুক্রবার (৪ অক্টোবর) আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকাকে ১১৯ রানের সহজ লক্ষ্য দেয় ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে ১০ উইকেট এবং ১৩ বল হাতে থাকতেই জয় তুলে নেয় প্রোটিয়ারা।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে লরা উলভার্ট এবং তাজমিন ব্রিটস। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ৪৩ রান তোলে প্রোটিয়ারা।
দুর্দান্ত ব্যাট করে ৪৫ বলে ফিফটি তুলে নেন উলভার্ট। অপর প্রান্তে এই ডান হাতি ব্যাটারের সমান বল খেলে ফিফটি তুলে নেন তাজমিনও। সেই সঙ্গে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।
শেষ পর্যন্ত তাজমিনের ৫২ বলের ৫৭ রান এবং উলভার্টের ৫৫ বলের অপরাজিত ৫০ রানে ভর করে ১০ উইকেট এবং ১৩ বল হাতে থাকতেই জয় তুলে নেয় প্রোটিয়রা।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest