প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৪
স্পোর্টস ডেস্ক : নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট দেশের মাটিতে খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে বিসিবির একাধিক কর্মকর্তার পাশাপাশি সরকারের উপদেষ্টাদের কেউই সাকিবের দেশে ফেরার সেই জটিলতায় আশার বাণী শোনাতে পারেননি। তাই ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের দ্বিতীয় টেস্ট শেষে মার্কিন মুলুকে ফিরে গেছেন মিস্টার সেভেন্টি ফাইভ।
মঙ্গলবার (১ অক্টোবর) কানপুর টেস্ট শেষ হওয়ার পর রাতেই যুক্তরাষ্ট্রের বিমান ধরেছেন সাকিব। টেস্ট দলের বাকি সদস্যরা বাংলাদেশে আসছেন বুধবার (২ অক্টোবর)। সাকিবের যুক্তরাষ্ট্রে যাওয়া অবশ্য নতুন কিছু নয়। সেখানেই তার পরিবারের সদস্যরা থাকেন। এর আগে প্রায়ই ছুটি কাটাতে সেখানে চলে যেতেন সাকিব।
তবে এবার তিনি আদৌ ফিরবেন কি না, এমন প্রশ্ন নিয়ে যাচ্ছেন। কানপুর টেস্টের পর ভারতে সাকিবকে ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশি সাংবাদিকরা। সেই সঙ্গে তাকে একটি ব্যাট উপহার দিয়েছেন বিরাট কোহলি। সবমিলিয়ে অনেকে কানপুরেই সাকিবের শেষ দেখছেন অনেকে।
উল্লেখ্য, পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে সাকিব আল হাসান ও তার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest