প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৪
স্পোর্টস ডেস্ক : লিজেন্ডস লিগ ক্রিকেটের আগামী আসরের জন্য বৃহস্পতিবার দিল্লিতে নিলাম অনুষ্ঠিত হয়েছে। এ নিলামে অবিক্রিত থেকেছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। এই তালিকায় আছেন তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুলের মতো বাংলাদেশি তারকারাও।
গত ওয়ানডে বিশ্বকাপের আগে জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নেন তামিম। এরপর বাংলাদেশের জার্সিতে আর কোনো ম্যাচ খেলেননি তিনি। তার ফেরার সম্ভাবনা নিয়েও আছে ধোঁয়াশা। জাতীয় দলে তার ভবিষ্যৎ অনিশ্চিত।
তাই নাম দিয়েছিলেন লিজেন্ডস লিগের নিলামে। তবে দল পেলেন না এই বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। তাছাড়া বাংলাদেশ থেকে দল পাননি আরও বেশ কয়েকজন ক্রিকেটার। এ তালিকায় আছেন—আশরাফুল, নাফিস ইকবাল, এনামুল হক জুনিয়র ও ইলিয়াস সানি।
তাছাড়া বিদেশি তারকাদের মধ্যে অবিক্রিত থেকেছেন তিলাকরত্নে দিলশান, দিনেশ রামদীন, টিম পেইন, অ্যারন ফিঞ্চ, শন মার্শ, মার্টিন গাপটিল, হাশিম আমলা, উপুল থারাঙ্গা, বেন কাটিং, মিচেল ম্যাকক্লেনাঘান।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest