প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৪
স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে শক্তিশালী প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে পেল বাংলাদেশ। আগামী বছরের ১৮ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত হবে বিশ্বকাপ। ১৬ দলের এই টুর্নামেন্টে ম্যাচ হবে ৪১টি। ১৬টি দলকে ভাগ করা হয়েছে ৪টি গ্রুপে।
আজ রোববার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এ টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে।
বাংলাদেশের মেয়েরা আছেন ‘ডি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশ ছাড়াও আছে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড ও গ্রুপের আরেকটি দল, তারা এশিয়া অঞ্চলের বাছাইপর্ব থেকে উঠে আসবে।
মালয়েশিয়ার সেলানগর, জোহর ও সারাওয়াক শহরের ৪টি স্টেডিয়ামে হবে ৪১ ম্যাচ। গ্রুপপর্বে বাংলাদেশের সব ম্যাচ হবে সেলানগরের ইউকেএম ওয়াইএসডি ক্রিকেট ওভাল স্টেডিয়ামে।
১৮ জানুয়ারি বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ এশিয়া অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে আসা দল। ২০ জানুয়ারি পরের ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আর ২২ জানুয়ারি স্কটল্যান্ডের মুখোমুখি হবে লাল-সবুজের দল।
২০২৩ সালে সবশেষ আসরে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।
এবারের আসরে কোন গ্রুপে কোন দল-
এ গ্রুপ- ভারত, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা, মালয়েশিয়া
বি গ্রুপ- ইংল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র
সি গ্রুপ- নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সামোয়া, আফ্রিকা বাছাই
ডি গ্রুপ- অস্ট্রেলিয়া, বাংলাদেশ, স্কটল্যান্ড, এশিয়া বাছাই।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest