প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৪
স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার ফুটবল দল এখন বিশ্বসেরা। প্যারিস অলিম্পিকে তাই ফুটবলে সোনাজয়ের আশায় আর্জেন্টিনার সমর্থকরা। ফুটবলে এখনও আর্জেন্টিনা টিকে রয়েছে সোনার লড়াইয়ে।
তার আগেই অবশ্য দেশকে স্বর্ণজয়ের আনন্দে ভাসিয়েছেন আর্জেন্টিনার সাইক্লিস্ট হোসে টরেস গিল। প্যারিস অলিম্পিকে বিএমএক্স ফ্রিস্টাইলে পুরুষদের পার্ক ফাইনাল জিতে সোনা পেয়েছেন তিনি।
এ সোনা জয়ের পথে বেশ কয়েকটি ইতিহাস গড়েছেন ২৯ বছর বয়সী গিল। সাইক্লিংয়ে এটিই আর্জেন্টিনার প্রথম ব্যক্তিগত সোনা। এবারের অলিম্পিকে প্রথম তো বটেই, রিও ২০১৬ অলিম্পিকের পর প্রথম স্বর্ণের পদক আর্জেন্টিনার। দক্ষিণ আমেরিকার কোনো দেশেরও প্যারিসে এটি প্রথম সোনা।
ইভেন্টে সোনাজয়ী গিলের স্কোর ছিল ৯৪.৮২, গ্রেট ব্রিটেনের কিয়েরেন রেইলি ৯৩.৯১ স্কোর গড়ে রুপা ও ফ্রান্সের অ্যান্থনি জিনজিয়ান ৯৩.৭৬ স্কোর গড়ে পেয়েছেন ব্রোঞ্জ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest