প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, মে ২৮, ২০২৪
স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সদ্য শেষ হওয়া ১৭তম আসরে ফের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ২০১২ ও ২০১৪ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে দুইবার শিরোপা জিতে কলকাতা।
দীর্ঘ ১০ বছর পর এবারো গম্ভীরের অধীনে আইপিএলে তৃতীয় শিরোপা জিতে কলকাতা নাইট রাইডার্স। আগের দুই আসরে গৌতম গম্ভীর কেকেআরের নেতৃত্ব দিলেও এবারের আসরে ছিলেন মেন্টরের ভূমিকায়।
শুধু তাই নয়, আগের দুই আসরে ব্যাটে-বলে মাঠে পারফরম্যান্স করলেও এবারের আসরে কেকেআরের সহকারী কোচের দায়িত্বে ছিলেন আইরিশ অলরাউন্ডার রায়ান টেন ডেসকাট।
বলিউড সুপারস্টার শাহরুখ খাদের দলটিকে তিনটি শিরোপা উপহার দিতে অগ্রণী ভূমিকা রাখেন তিন তারকা ক্রিকেটার। তারা কেকেআরের তিন আসরেই শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন।
কলকাতা নাইট রাইডার্সের তিনটি শিরোপা জয়ে কাকতালীয়ভাবে ছিলেন ভারতের বিশ্বকাজয়ী সাবেক তারকা ওপেনার গৌতম গম্ভীর, ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার সুনীল নারিন ও আয়ারল্যান্ডের তারকা ক্রিকেটার রায়ান টেন ডেসকাট।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest