প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, মে ৫, ২০২৪
স্পোর্টস ডেস্ক : বারবারই বলা হচ্ছিল নারী ক্রিকেট ছড়িয়ে দেওয়ার কথা। এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে বাংলাদেশে।
বছরের শেষদিকের এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হয় রোববার। রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে ওই অনুষ্ঠানে হাজির ছিলেন ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
নারী ক্রিকেট সাম্প্রতিক সময়ে বেশ আলোড়ন তৈরি করেছে বাংলাদেশে। তবে মাঠে দর্শক সারিতে খুব বেশি মানুষ দেখা যায় না এখনও। বিশ্বকাপের সময়ে কি মাঠে দর্শক আনতে আলাদা কিছু করা হবে? এমন প্রশ্নের উত্তর দিয়েছেন বিসিবি সভাপতি।
তিনি বলেন, ‘ফ্রি টিকিটে কি না এখন বলা মুশকিল। তবে আমরা চেষ্টা করবো। ফ্রি হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে বোর্ড নিজের উদ্যোগে চেষ্টা করবে যে ওদেরকে (স্কুলের মেয়েদের) মাঠে আনার জন্য। সেটার জন্যে যদি পেমেন্ট করতে হয়, বোর্ড করবে, ওদের পক্ষ থেকে পেমেন্ট করতে হবে না। বিশ্বকাপের কোনো টিকিটই কিন্তু ফ্রি না, এই মেসেজটা আমি সবার জন্যই বলছি। ’
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর বাংলাদেশে হবে কেবল দুটি স্টেডিয়ামে। ঢাকার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বাইরে রয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এর বাইরে চট্টগ্রামে আন্তর্জাতিক ভেন্যু থাকলেও সেটি রাখা হয়নি কেন?
উত্তরে পাপন বলেন, ‘কেন দুইটা ভেন্যু, তার এক্স্যাক্ট কারণটা আমি জানি না। পসিবল যতগুলো ভেন্যু ছিল, সব দেখে ওনারা মনে করেছে এই দুই ভেন্যুতেই সবচেয়ে ভালো হয়। শুধু বাংলাদেশের ব্যাপার নয়, আইসিসিও আছে, আমাদের বোর্ডও আছে। ’
‘আমার মনে হয় বেস্ট পসিবল অপশন যা ছিল, তাই চুজ করেছে। অন্য জায়গায় হলেও যে তা ঠিক, ছড়িয়ে যেত। আপাতত এই দুইটাকেই যদি আমরা ভালোভাবে আয়োজন করতে পারি, তাহলে ভবিষ্যতে আরও অনেক জায়গায় আয়োজন করতে পারব। ’




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest