প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৪
স্পোর্টস ডেস্ক : জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। সবার আগেই বিশ্বকাপের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
তবে দল ঘোষণায় বড় চমক দেখাল কিউই ক্রিকেট বোর্ড। নির্বাচকরা দল চূড়ান্ত করে দিলেও ঘোষণা করেছেন দুই শিশু; যা ক্রিকেট ইতিহাসে বিরল।
দল ঘোষণা করার জন্য সাংবাদিক সম্মেলনের আয়োজন করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। সাংবাদিকরা উপস্থিত ছিলেন। হঠাৎ দুইজন বাচ্চা ছেলেমেয়ে সেখানে ঢোকে। প্রথমে সবাই অবাক হয়ে যান। মাইক্রোফোনের সামনে বসে পড়ে দুইজন। তারপরই জানা যায়, তারা দল ঘোষণা করবে। ছেলেটির নাম আঙ্গুস, মেয়েটির নাম মাতিলদা।
১৫ সদস্যের দল ঘোষণা করার পর তারা জানায়, কোনো প্রশ্ন থাকলে সাংবাদিকরা তাদের কাছে করতে পারেন। এ কথা শুনে সবাই হেসে ওঠেন।
এর আগে ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা করার ক্ষেত্রেও চমক দিয়েছিল নিউজিল্যান্ড। সেবার ক্রিকেটারদের স্ত্রী, সন্তান, বাবা-মা এমনকি ঠাকুমারা তাদের নাম ঘোষণা করেছিলেন। এবার ঘোষণা করল দুইজন শিশু।
নিউজিল্যান্ড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি ও টিম সাউদি। আর রিজার্ভ বেঞ্চে রাখা হয়েছে বেন সিয়ার্সকে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest