প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৪
স্পোর্টস ডেস্ক : আইপিএলে চেন্নাই সুপার কিংসের প্রতিটি খেলাতেই নজর থাকে ধোনির দিকে। তিনি কী করছেন, কেন করছেন তা নিয়ে খুঁটিনাটি আলোচনা হয়। সেই মহেন্দ্র সিংহ ধোনি আচমকাই মঙ্গলবার কিছুটা মেজাজ হারালেন।
তার দিকে ক্যামেরা তাক করে রাখায় ক্যামেরাম্যানেকে বোতল ছুড়ে মারতে গেলেন ধোনি। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।
চেন্নাইয়ের ম্যাচ থাকলে সবাই ধোনির ব্যাটিং দেখতে চান। তবে ধোনি অনেকটাই পরের দিকে নামেন। তার আগে ক্যামেরাও মাঝেমাঝেই ‘ফোকাস’ করে তার গতিবিধির দিকে। কখনও তাকে চুপচাপ বসে থাকতে দেখা যায়। কখনও কিছু খেতে বা ব্যাট নিয়ে ‘শ্যাডো’ করতেও দেখা যায়।
খেলার মাঝে বার বার মানুষের নজর তার দিকে ঘুরে যাক সেটা চান না ধোনি। মঙ্গলবারই তার উদাহরণ দেখা গেছে। ক্যামেরা তার দিকে তাক করার পর দেখা যায় ধোনি নিচু হয়ে জলের বোতল নিচ্ছেন। সেটি থেকে জল পান করার আগে ধোনি বুঝতে পারেন ক্যামেরা তার দিকে তাক করা। তখন সেই জলের বোতলই ক্যামেরাম্যানের উদ্দেশে ছোড়ার ভঙ্গি করতে দেখা যায়। সঙ্গে সঙ্গে ধোনির দিক থেকে ক্যামেরা ঘুরিয়ে নেওয়া হয়। ধোনি রেগে গেলেও এই ভিডিও দেখে মজা পেয়েছেন সমর্থকরা।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest