প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৪
স্পোর্টস ডেস্ক : হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে ওঠার পর এই প্রথম শুরুর একাদশে ফিরলেন লিওনেল মেসি। গ্যালারির প্রায় ৭৩ হাজার দর্শককে সামনে রেখে কী অসাধারণ ফুটবল শৈলীই না তুলে ধরলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
পাঁচ ম্যাচ ধরে হারতে থাকা ইন্টার মায়ামিও তার ছোঁয়ায় দুর্দশা কাটিয়ে পেল জয়ের আনন্দ। আজ মেজর লিগ সকারে স্পোর্টিং কানসাস সিটিকে ৩-২ গোলে হারিয়েছে তারা।
বক্সের বাইরে থেকে অসাধারণ গোলের পাশাপাশি দারুণ একটি অ্যাসিস্টও করেন মেসি। যদিও অ্যারোহেড স্টেডিয়ামে ম্যাচের ষষ্ঠ মিনিটেই এরিক থমির গোলে এগিয়ে যায় কানসাস। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ১৮তম মিনিটে বক্সের অনেকটা বাইরে থেকে নিখুঁত এক পাস দেন মেসি। যা গোলে পরিণত করেন দিয়েগো গোমেস।
বিরতির পর মেসির গোলে এগিয়ে যায় মায়ামি। ৫১তম মিনিটে ২৫ গজ দূর থেকে বাঁ পায়ের বাকানো শটে জালের ঠিকানা খুঁজে নেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। কিন্তু ৫৮তম মিনিটে কানসাসকে সমতায় ফেরান থমি। অবশ্য ৭১তম মিনিটে লুইস সুয়ারেসের গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি। এ জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার শীর্ষে ওঠেছে তারা। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৫।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest