প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৪
স্পোর্টস ডেস্ক : গতকাল বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে বিরাট কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয় রোহিত শর্মাদের মুম্বাই ইন্ডিয়ান্স।
আইপিএলের হাইস্কোরিং এই ম্যাচে ১৯৬/৮ রান করেও ৭ উইকেটে হেরে যায় বেঙ্গালুরু। এই ম্যাচে ৩৩টি চার আর ২৬টি ছক্কা হয়।
মুম্বাইয়ের ব্যাটিংয়ের সময়ে দর্শকদের সঙ্গে বিরাট কোহলির মজা করছিলেন। এমনই একটি দৃশ্য দেখা গেল ম্যাচের মাঝামাঝি সময়ে। স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা স্লোগান দিতে শুরু করেন, ‘কোহলিকে বোলিং দাও… কোহলিকে বোলিং দাও…।’
সেই সময় বিরাট কোহলি ছুটছিলেন বাউন্ডারি লাইনের দিকে। এই স্লোগান শুনে কোহলি হেসে ফেলেন এবং এই কাজ না করার জন্য তাদের কাছে কান ধরে ক্ষমা চাইতে শুরু করেন। আসলে বিরাট কোহলি এই সময়ে বোলিং করতে চাইছিলেন না। সেই কারণেই তিনি এমনটা করেন। এই ভিডিওটি পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এদিন ৬ বোলারকে দিয়ে বোলিং করিয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সবাই ইকোনমি ১০-এর উপরে রান খরচ করেন।স্লোগান শুনে কোহলি হেসে ফেলেন এবং কোহলি আসলে সেই সময়ে বোলিং করতে চাইছিলেন না। সেই কারণেই তিনি এমনটা করেন। এই ভিডিয়োটি পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest