প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৪
স্পোর্টস ডেস্ক : ফেব্রুয়ারি মাসে গোড়ালিতে অস্ত্রোপচার হয় মোহম্মদ শামির। চোট নিয়েই বিশ্বকাপে খেলেছিলেন ভারতের তারকা পেসার। আইপিএলে খেলতে পারলেন না যদিও। রবিবার সোশাল নেটওয়ার্কিং সাইটে নিজের একটি ছবি পোস্ট করেছেন শামি। সেখানে দেখা যাচ্ছে মাঠের ভিতর ক্রাচ হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন।
ক্যাপশনে লিখলেন, ‘ট্র্যাকে ফিরেছি আবার, সাফল্যের জন্য ক্ষুধার্ত। পথ যতই কঠিন হোক না কেন, গন্তব্যে পৌঁছানো সব থেকে গুরুত্বপূর্ণ।’
তবে শামির এই পোস্টের মাঝে তার সাবেক স্ত্রী হাসিন জাহানের একটি পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের।
একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে রবীন্দ্র জাদেজার বাবার তার ছেলের বউয়ের ওপর তোলা অভিযোগ তুলে ধরছেন এক ইউটিউবার। আর সেই ভিডিওটি নিজের অ্যাকাউন্টে পোস্ট করেছেন হাসিন।
আর সঙ্গে লিখেছেন, আল্লাহ জানে, সত্যি কি! তবে স্বামী তার স্ত্রীয়ের পক্ষ নিলে সবাই স্বামীকেই খারাপ ভাবে। আল্লাহ না করে, জাদেজার স্ত্রী তার স্বামী ও শ্বশুরবাড়ির ওপর কোনো অভিযোগ আনত বা আইনি ব্যবস্থা নিত, দুনিয়া ওর স্ত্রীকেই খারাপ বলত। সমাজে এত ঘটিয়া মানুষ আছে, যারা শুধু নারীদেরই খারাপ বলে।
এখানেই থেমে থাকেননি হাসিন। আরও লেখেন, এই সব কামিনে (খারাপ) লোকগুলো মেয়েদের থেকেই জন্ম নেয়, মেয়েদের আঁচলের তলায় বড় হয়ে ওঠে। যতদিন বেঁচে থাকে মেয়েদের থেকেই সেবা নেয়। মেয়েদের প্রাইভেট পার্ট ব্যবহার করে, মেয়েদের প্রাইভেট পার্টের কথা ভেবে দিন কাটায়। আর পাগল কুকুরের মতো এই নারীদের নামেই বদনাম করে বেড়ায়।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest