প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৪
স্পোর্টস ডেস্ক : আইপিএল খেলতে ভারতে যাওয়ার আগে শেষবারের মতো দেশের মাটিতে অনুশীলন করছিলেন জেসন বেহরেনডর্ফ। কিন্তু সেটাই বিপত্তি ডেকে আনল এই অজি পেসারের জন্য।
ওয়াকা মাঠে গত বৃহস্পতিবার ব্যাটিং অনুশীলনের সময়ে বাঁ পায়ের গোড়ালিতে চোট পান তিনি। সেই চোট তাকে ছিটকে দিয়েছে আইপিএল থেকে। এমনকি অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবেন কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
বেহরেনডর্ফের অবশ্য অস্ত্রোপচারের প্রয়োজন নেই। তবে সেরে ওঠতে প্রায় আট সপ্তাহ সময় লাগবে তার। যা মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য বড় ধাক্কাই বলা যায়। গত আসরে ১২ ম্যাচ খেলে ১৪ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার। তার পরিবর্তে ইংলিশ পেসার লুক উডকে দলে নিয়েছে মুম্বাই।
বেহরেনডর্ফের জন্য এই বছরটা যেন দুর্ভাগ্যের। গত বছরের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হলেও নিউজিল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে জায়গা হয়নি তার। তা ছেড়ে দিতে হয় মিচেল স্টার্ককে। গত বছর দক্ষিণ আফ্রিকা ও ভারত সফরে ৫ ম্যাচ খেলে ১৬.৫০ গড়ে আট উইকেট নেন বেহরেনডর্ফ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest