প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০২৪
স্পোর্টস ডেস্ক : বিপিএল শুরুর আগে তামিম ইকবাল তার স্ত্রী আয়েশা সিদ্দিকাকে বলেছিলেন, ফাইনাল খেলবে ফরচুন বরিশাল। স্ত্রীকে দেওয়া কথা রেখেছেন তামিম। কেবল ফাইনাল খেলেই সীমাবদ্ধ থাকেননি।
শিরোপাটাও নিজেদের করে নিয়েছেন দেশসেরা এই ওপেনার। বরিশাল ফাইনালে ওঠার পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্বামীর কথা রাখার বিষয়টি তুলে ধরেছিলেন আয়েশা নিজেই।
এবার শিরোপা জয়ের পর আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব আয়েশা। বরিশাল অধিনায়ক তামিমের স্ত্রী নিজের ফেসবুক অ্যাকাউন্টে শিরোপাজয়ী দলকে অভিনন্দন জানান। পাশাপাশি তার স্বামীর প্রতি সমর্থন ও আস্থা রাখায় সবাইকে ধন্যবাদ দেন।
নিজের ফেসবুক পোস্টে আয়েশা বলেন, কী দুর্দান্ত জয় এটি। দলের প্রত্যেকটি খেলোয়াড় অসাধারণ খেলেছেন। একেই বলে দলগত পারফরম্যান্স। একই সঙ্গে যারা তামিমের জন্য দোয়া করেছেন, তার পাশে থেকেছেন সবাইকে ধন্যবাদ জানাই।
এমন খুশির মুহূর্তেও বেইলি রোডের দুর্ঘটনার শোকে আচ্ছন্ন হয়ে আছেন আয়েশা। তিনি আরও বলেন, এত চমৎকার মুহূর্তেও আমার মন পড়ে আছে, গতরাতে মর্মান্তিক দুর্ঘটনায়। গতরাতে যা ঘটেছে, সেটি ভাষায় প্রকাশ করার মতো নয়। আল্লাহ সবার কষ্ট সহনশীল করে দিন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest