প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৩
স্পোর্টস ডেস্ক : আগামী ফেব্রুয়ারিতে রিয়াদ সিজন কাপে লিওনেল মেসির মুখোমুখি হবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই ম্যাচে দুই কিংবদন্তি ফুটবল মাঠে শেষবারের মতো মুখোমুখি হতে পারেন।
বার্তা সংস্থা এএফপির খবর, লা লিগার দল আলমেরিয়ার মালিক এবং সৌদি আরবের জিইএ বিভাগের চেয়ারম্যান তুর্কি আল-শেখ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’এ মেসি-রোনাল্ডের ক্লাবের রিয়াদ সিজন কাপে খেলার ব্যাপারটি নিশ্চিত করেছেন। দুই কিংবদন্তির মুখোমুখি হওয়াটাকে ‘লাস্ট ড্যান্স’ বলা হচ্ছে।
ইতোমধ্যে রিয়াদ সিজন কাপে অংশ নিতে সম্মত হয়েছে মেসির বর্তমান দল যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামি। এই টুর্নামেন্টে ইন্টার মিয়ামির সঙ্গে সৌদি ক্লাব ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসর ও আল হিলালও খেলবে বলে এএফপি জানিয়েছে। ২০২৪ সালের ফেব্র“য়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা এই আসর।
মেসি-রোনাল্ডোর ফুটবল মাঠে শেষ সাক্ষাৎ হয়েছিল এ বছর জানুয়ারিতে। রিয়াদ অলস্টার একাদশের হয়ে খেলেছিলেন ‘সিআর সেভেন’ এবং মেসি পিএসজির হয়ে। ম্যাচটিতে ৫-৪ গোলে হেরেছিল রোনাল্ডোর দল।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest