দলীয় মন্তব্যের জেরে প্রবাসী ছাত্রনেতার বাড়িতে হামলা-ভাঙচুর, চাচাতো ভাই আহত

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০২৬

দলীয় মন্তব্যের জেরে প্রবাসী ছাত্রনেতার বাড়িতে হামলা-ভাঙচুর, চাচাতো ভাই আহত

1

 

নিউজ ডেস্ক :: দলীয় রাজনৈতিক মন্তব্যকে কেন্দ্র করে সুনামগঞ্জের ছাতকে প্রবাসী এক ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার চাচাতো ভাই গুরুতর আহত হয়েছেন বলে পরিবার দাবি করেছে।

 

5

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় সুনামগঞ্জের ছাতক পৌর শহরের বাগবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বাগবাড়ি গ্রামের মৃত আলিম মিয়ার ছেলে সাবেক বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগ নেতা ও বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী শিমুল মিয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে পোস্ট দেওয়ায় তার পরিবারের ওপর একাধিকবার হুমকি ও হামলার ঘটনা ঘটে।

 

পরিবারের দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই দিন বিকেলে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের পরিচয়ধারী কয়েকজন ব্যক্তি প্রথমে শিমুল মিয়ার বাড়িতে গিয়ে তাকে খোঁজাখুঁজি করে।

 

তাকে না পেয়ে পরিবারের সদস্যদের গালিগালাজ ও হুমকি দেয়। পরে নিরাপত্তার অভাবে শিমুল দেশ ছেড়ে যুক্তরাজ্যে চলে যান।

 

প্রবাসে থাকাকালীন শিমুল মিয়া বিভিন্ন সময় আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নিয়ে সেসব সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করতেন।

 

এর জের ধরে তার বাড়িতে মাঝেমধ্যে এসে হুমকি দেওয়া হতো বলে অভিযোগ পরিবারের। সর্বশেষ গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করার পর পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে বলে জানায় পরিবার।

1

 

অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার একদল লোক শিমুলের চাচাতো ভাই জামিল আহমদ (৩২)-কে বাড়ির সামনে একা পেয়ে মারধর করে। পরে তারা বাড়িতে ঢুকে ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখায়। হামলায় জামিল আহমদ গুরুতর আহত হন।

 

শিমুল মিয়ার মা পিয়ারা বেগম বলেন, “আমার ছেলে আওয়ামী লীগ করলেও কখনো কারও ক্ষতি করেনি। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আমাদের পরিবার নানা হয়রানির শিকার হচ্ছে।

4

 

ফেসবুকে বিএনপির সমালোচনা করায় বারবার হুমকি দেওয়া হচ্ছে। এবার বাড়িতে হামলা করে আমার ছেলেকে মারধর করেছে। তারা হুমকি দিয়েছে বিষয়টি কাউকে জানালে আমাদের হত্যা করা হবে এবং বাড়িতে আগুন দেওয়া হবে।”

 

পরিবারের সদস্যরা জানান, এ ঘটনায় স্থানীয় থানায় একটি অভিযোগ দেওয়া হলেও পুলিশ তদন্তের আশ্বাস দিলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে তারা আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।

 

ভুক্তভোগী পরিবারের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাদের ওপর এই হামলার ঘটনা ঘটেছে।

 

3

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4