প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০২৬
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে পাঁচ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) রাত ৯টার দিকে জগন্নাথপুর থানার সৈয়দপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি সাব্বির মিয়া (৪০)। সে জগন্নাথপুর থানার সৈয়দপুর এলাকার বাসিন্দা। এবং নিপীড়িত ওই শিশুর সম্পর্কে চাচা।
পুলিশ জানায়, শনিবার (২৫ জুলাই) রাত ৯টার দিকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার সৈয়দপুর এলাকা থেকে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান তার ৫ বছরের ভাতিজিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। বাড়িতে বাবা-মায়ের অনুপস্থিতিতে শিশুটি খেলাধুলা করার সময় তার দূরসম্পর্কের এক চাচা তাকে স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে নিপীড়নের চেষ্টা চালান। পরে শিশুটির চিৎকারে শুনে প্রতিবেশী ও বাবা-মা ছুটে এসে তাকে উদ্ধার করেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে তাৎক্ষণিক ফোন পেয়ে ঘটনাস্থলে যান জগন্নাথপুর থানা পুলিশ। এসময় শিশুকে যৌন নিপীড়নের দায়ে সাব্বির মিয়াকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন জগন্নাথপুর থানার এএসআই সিরাজুল ইসলাম। তিনি জানান, ‘জগন্নাথপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সাব্বির মিয়াকে (৪০)আটক করে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা জগন্নাথপুর থানায় একটি মামলা করেন।’




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest