প্রকাশিত: ৯:৫৮ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০২৬
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পূর্ববিরোধ ও শিশুদের কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় একজন যুবক নিহত হয়েছেন এবং আটজন আহত হন। এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় আস্তমা পয়েন্টে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রুস্তম আলী (৩০)। তিনি উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের মৃত আলকাছ আলীর ছেলে।
গ্রেফতারকৃতরা হলেন- আস্তমা গ্রামের মৃত মনফর আলীর ছেলে নজিব আলী, একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাসেল আহমদ এবং ছাতক উপজেলার খুরমা ইউনিয়নের কঠালপুর নোয়াগাঁও গ্রামের মৃত আশ্রব আলীর ছেলে জুয়েল মিয়া।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের নজিব আলী ও আরিছ আলীর পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ও মনোমালিন্য চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সংঘর্ষের আগের দিন দুই পক্ষের দুই শিশুর মধ্যে কথা কাটাকাটি হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় আস্তমা পয়েন্টে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে একই দিন রাত সাড়ে ৯টার দিকে আস্তমা গ্রামের নজিব আলীর বাড়ির পাশে মোবাইলের টাওয়ারের সামনে আবারও দুই পক্ষের মধ্যে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। গুরুতর আহত অবস্থায় আরিছ আলীর পক্ষের রুস্তম আলীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর শান্তিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে তিনজনকে গ্রেফতার করে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ। তিনি জানান, ‘সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তিনজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest