মাঠে নামার আগে ‘ভয়ংকর’ সতর্কবার্তা পেলেন নেইমার

প্রকাশিত: ১০:২১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মাঠে নামার আগে ‘ভয়ংকর’ সতর্কবার্তা পেলেন নেইমার

7

 

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর হাঁটুর অস্ত্রোপচার শেষে অবশেষে সবুজ গালিচায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন নেইমার জুনিয়র। ব্রাজিলের এই সুপারস্টার ইতোমধ্যে সান্তোসের হয়ে সতীর্থদের সাথে পুরোদমে অনুশীলন শুরু করেছেন।

2

 

7

কিন্তু মাঠে নামার আগেই এক ভয়াবহ সতর্কবার্তা পেলেন তিনি। সান্তোসের পরবর্তী প্রতিপক্ষ ভেলো ক্লুবের আল্ট্রাস বা কট্টর সমর্থকরা সরাসরি হুমকি দিয়ে বলেছে, প্রয়োজনে নেইমারকে বিশ্বকাপের বাইরে রেখে হলেও এই ম্যাচে জিততে হবে।

 

শারীরিক ফিটনেস থাকা সত্ত্বেও, সান্তোস কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নেইমারকে বৃহস্পতিবার অ্যাথলেতিকো পারানায়েন্সের বিপক্ষে খেলায়নি।

 

ক্লাবটি জানায়, ওই ম্যাচের মাঠের অবস্থা নেইমারের পুনর্বাসনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারত। মাঠে বসে থাকা অবস্থায় নেইমার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) ওই মাঠের কড়া সমালোচনা করেন। সান্তোস ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচে নেইমার লিখেন, এই মাঠে ফুটবল খেলা প্রায় অসম্ভব।

 

2

আগামী (১৫ ফেব্রুয়ারি) রবিবার ভিলা বেলমিরোতে কাম্পেওনাতো পাউলিস্তার চূড়ান্ত ম্যাচে ভেলো ক্লুবের মুখোমুখি হবে সান্তোস। এই ম্যাচেই নেইমারের ফেরার কথা ছিল।

 

কিন্তু ম্যাচের আগে ভেলো ক্লুবের আল্ট্রাসরা দলের ট্রেনিং গ্রাউন্ডে ঢুকে ফুটবলারদের হুমকি দেয়। নেইমারকে উদ্দেশ্য করে তারা বলে, আমি চাই তোমরা মাঠে রক্ত ঝরিয়ে খেলো। যদি নেইমারকে বিশ্বকাপের বাইরেও রাখতে হয়, তবে রাখো— বিশ্বকাপের বাইরে রাখো। এই ম্যাচ জেতার জন্য যা করার দরকার আমাদের তাই করতে হবে, বুঝতে পেরেছ?

 

6

যদিও সমর্থক গোষ্ঠীটি দাবি করেছে, তাদের এই সুর ছিল মূলত দলকে অনুপ্রাণিত করার জন্য, হুমকি দেওয়ার জন্য নয়। এদিকে, ভেলো ক্লুবের বোর্ড এক বিবৃতিতে স্পষ্ট করেছে যে, প্রশিক্ষণ সেশনে সমর্থকদের এই ধরনের হস্তক্ষেপ বা অনুপ্রবেশ তারা কোনোভাবেই বরদাশত করবে না।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হতেই উদ্বেগ ছড়িয়ে পড়েছে ব্রাজিলজুড়ে। ধারণা করা হচ্ছে, এই বিশ্বকাপই নেইমারের ক্যারিয়ারের শেষ বড় লক্ষ্য। সমর্থক গোষ্ঠীর নিজেদের অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করায় অনেকেই এটিকে সরাসরি হুমকি হিসেবে দেখছেন।

 

এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও, নেইমার তার ইনস্টাগ্রাম স্টোরিতে ব্রাজিলিয়ান কিংবদন্তি আদ্রিয়ানোর একটি ছবি শেয়ার করেছেন, যেখানে একটি শার্টে লেখা ছিল ‘ঈশ্বর যেন এই খারাপ মানুষগুলোকে ক্ষমা করেন।’

 

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
3