প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৫
আইপিএল নিলামে বাংলাদেশের তিন নারী ক্রিকেটার। ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : আগামী ২৭ নভেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী আইপিএলের মেগা নিলাম। এই নিলামে বাংলাদেশের তিন জন নারী ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধন করেছেন। নারী আইপিএলের এই সংস্করণে খেলতে বিশ্বের অন্যতম সেরা নারী ক্রিকেটাররাই সুযোগ পান।
সর্বশেষ নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের কারণে আলোচনায় এসেছেন পেসার মারুফা আক্তার। বিশেষ করে বাংলাদেশের প্রথম ম্যাচে তিনি পাকিস্তানের ব্যাটসম্যান ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে ইনসুইং ডেলিভারিতে আউট করেছিলেন। মারুফার সেই ডেলিভারির ভিডিও ভাইরাল হয় এবং শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাও তাকে প্রশংসা করেছিলেন।
মারুফার পাশাপাশি নারী আইপিএলে নাম লিখিয়েছেন স্বর্ণা আক্তার। বিশ্বকাপে ৭টি ম্যাচে তিনি ব্যাটিংয়ে ১১৬ রান এবং বোলিংয়ে ৬ উইকেট নিয়েছেন। এ ছাড়া রাবেয়া খানও এই নিলামে অংশ নিচ্ছেন। ৭ ম্যাচে ৭ উইকেট নেওয়ার পাশাপাশি তিনি ব্যাটিংয়ে ৮৭ রান করেন।
তিন জন বাংলাদেশি ক্রিকেটারেরই ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি। মেগা নিলামের জন্য মোট ২২৭ ক্রিকেটার নিবন্ধন করেছেন, যার মধ্যে ৮৩ জন বিদেশি। তবে এই ৮৩ জনের মধ্যে মাত্র ২৩ জনই দল পেতে সক্ষম হবেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest