প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৩
স্পোর্টস ডেস্ক : পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় দারুণ এক জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। নাহিদা আক্তারদের বোলিং তোপে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে পাকিস্তান। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ৮২ রানে অলআউট হয় পাকিস্তান।
দলের হয়ে সর্বোচ্চ ২০ রানের ইনিংস খেলেন অধিনায়ক বিসমাহ মারুফ। বাকিরা কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি। বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ৩.৪ ওভারে ৮ রানে ৫ উইকেট নেন।
৮৩ রানের টার্গেট তাড়া করতে নেমে অধিনায়ক নিগার সুলতানা ও মুরশেদা খাতুনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩ বল আগেই ৫ উইকেটে জয় লাভ করে বাংলাদেশ।
দলের জয়ে ২৮ বলে তিন বাউন্ডারিতে দলীয় সর্বোচ্চ ২৬ রানের অনবদ্য ইনিংস খেলেন অধিনায়ক নিগার সুলতানা। ৪০ বলে দুই বাউন্ডারিতে ২৩ রান করেন ওপেনার মুর্শিদা খাতুন। ২৫ বলে দুই চারে ১৬ রান করে ফেরেন সোবহানা মোস্তারি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest