প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৩
বিনোদন ডেস্ক : ঢালিউডের আলোচিত দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী; দুজনেই শাকিবের সাবেক স্ত্রী। দুই সতিনের মধ্যে দা-কুমড়া সম্পর্কের চিরাচরিত রূপ প্রায়ই পরস্পরের প্রতি তির্যক মন্তব্যে প্রকাশ পেয়েছে। এবার বুবলীকে নিয়ে অপু বিশ্বাসের তেমনি এক মন্তব্য নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে বুবলীর প্রসঙ্গ উঠতেই অপু বলেন, ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাধে। জানি এই শব্দটা প্রচুর ভাইরাল হবে। তবে এটা আমার জন্য ম্যাটার করে না। ওনাকে আমি ঘৃণা করি।
‘ঘৃণা করি’ বাক্যটি পরপর তিনবার বলেন এই নায়িকা। অপু বলেন, একবাক্যে তাকে আমি ঘৃণা করি। ইংলিশে ‘হেট’ বললে আরও স্মার্ট হয়।
তবে বুবলীকে ঘৃণা করলেও তার ছেলে শেহজাদ খান বীরকে ভালোবাসেন বলে জানান অপু বিশ্বাস। কথা প্রসঙ্গে অপু জানান, বাবা হিসেবে শাকিব খান কিন্তু দারুণ। জয়ের মতো বীরের প্রতিও শাকিব সমানভাবেই আন্তরিক। দুই সন্তানকে একই স্কুলে পড়াচ্ছেন।
বুবলীকে নিয়ে অপু বিশ্বাসের এমন মন্তব্য দ্রুতগতিতে ছড়িয়ে গেলেও নীরব ছিলেন শবনম বুবলী। বুধবার (২৫ অক্টোবর) বিকালে নিজের ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন তিনি।
সেখানে বুবলী লেখেন- কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়। তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়?




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest