প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৩
বিনোদন ডেস্ক : বেশ কিছু দিন অসুস্থ ছিলেন চিত্রনায়িকা পরীমনি। হাসপাতালেরও ভর্তি ছিলেন। এর মধ্যে হাসপাতালে থেকেই নতুন একটি সিনেমায় নাম লেখালেন এই নায়িকা। অসুস্থতার খবর নিজেই ফেসবুকে পাতায় জানিয়েছিলেন নায়িকা।
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। সম্প্রতি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর পর সুস্থ হলে বাসায়ও ফেরেন এ অভিনেত্রী। এর পরই অসুস্থ হয়ে পড়েন তার নানা।
ফলে বেশ কয়েক দিন ধরে হাসপাতালেই সময় কাটছে এ নায়িকার। আর হাপসাতালে বসেই নতুন সিনেমার যুক্ত হওয়ার মিটিং সারলেন তিনি।
সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা মেহেদী হাসিব। এ সিনেমাটিতে পরীমনির বিপরীতে থাকছেন চিত্রনায়ক ইমন। নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন পরীমনি।
পরীমনি লিখেছেন, ‘আজ কতগুলো দিন হসপিটালেই যাচ্ছে আমার। প্রথমে আমি ভর্তি হলাম জ্বর নিয়ে। তার দুই দিন পর আমার নানা ভাই! আমি সুস্থ হয়ে এখন নানাকে কেয়ার করছি। বাসা হসপিটাল-হসপিটাল আর বাসা। ফেসবুকে সময় করতে পারছি না ঠিক।
কিন্তু যতটুকুই আসি প্রায় সবাই আমার পদ্মফুলের কথা বলেন, দেখতে চান। নতুন ছবি/ভিডিও। আমার কী যে ভালো লাগে! কত ভালোবাসেন সবাই আমার বাচ্চাটাকে!’
২১ অক্টোবর রাত প্রায় ৩টার দিকে দেওয়া সেই স্ট্যাটাসের সঙ্গে ছেলে রাজ্যকে কোলে নিয়ে কয়েকটি ছবিও পোস্ট করেন এ চিত্রনায়িকা।
তিনি আরও লেখেন— ‘এই ছবিগুলো হসপিটালের নিচেই তোলা। আমার নতুন একটা কাজের খুব ছোট একটা মিটিং করে ফেললাম এই হসপিটালের করিডরেই। এ ব্যাপারে খুব শিগগির জানাবো সবাইকে।
ছবিগুলোও তুলে দিয়েছেন আমার এই নতুন ডিরেক্টর মেহেদী হাসিব ভাই। বাসায় ফিরে সব কাজ শেষ করে দেখলাম এই মধ্যরাত ছাড়া আর এগুলো লেখার সময় করতে পারব না আগামী আরও কয়েকটা দিন। কাল থেকে আবার আমি ডোডোর গল্প-সিনেমার শুটিংয়েও জয়েন করছি।’




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest