প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৩
স্পোর্টস ডেস্ক : শ্বাসরুদ্ধকর ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয়পর্বের টিকিট পেল বাংলাদেশ। দ্বিতীয় পর্বে বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবাননের বিপক্ষে।
মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বের বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ জয় লাভ করে।
২০২৬ বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের ফিরতি লেগে মালদ্বীপকে ২-১ গোলে হারায় বাংলাদেশ।
খেলার ১১তম মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন রাকিব।
২৮তম মিনিটে মোহাম্মদ হৃদয়ের পাস ক্লিয়ার করতে হেড করেন আহমেদ নুমান। বল চলে যায় রাকিবের পায়ে। তিনি গোলরক্ষককে একা পেয়েও গোলের সুযোগ মিস করেন।
৩৬তম মিনিটে কর্নার থেকে বল পেয়ে হেডে গোল করে মালদ্বীপকে সমতায় ফেরান ইব্রাহিম আইসাম।
দ্বিতীয়ার্ধের শুরুতে ফাহিমের করা গোলে ২-১ এগিয়ে যায় বাংলাদেশ। এরপর শত চেষ্টা করেও গোল করতে পারেনি মালদ্বীপ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest