‘বাংলার কসাই’ লুকে জায়েদ খান

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৩

‘বাংলার কসাই’ লুকে জায়েদ খান

1

বিনোদন ডেস্ক : বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’।

5

 

এ সিনেমায় দেখা যাবে ঢালিউড তারকা জায়েদ খানকে। ‘বাংলার কসাই’ খ্যাত টিক্কা খান চরিত্রে অভিনয় করেছেন তিনি। সেই সিনেমায় অভিনীত লুক প্রকাশ করেছেন জায়েদ খান।

 

বুধবার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ‘মুজিব: একটি জাতির রূপকার’।

 

বছর দুয়েক আগেই শেষ হয়েছিল শুটিং। তবে নির্দেশনার কারণে কেউ নিজের লুক প্রকাশ করতে পারেননি। শর্ত ছিল, সেন্সর ছাড়পত্র পাওয়ার পরই কিছুটা উন্মোচন করা যাবে। সেই শর্ত মেনে নিজের চরিত্ররূপ সামনে আনলেন জায়েদ খান।

5

 

মুক্তিযুদ্ধের সময় টিক্কা খান পূর্ব পাকিস্তানের প্রধান সামরিক শাসক হিসেবে দায়িত্ব পালন করেন। তখন তিনি নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর খান সেনাদের মাধ্যমে নিষ্ঠুর সামরিক হামলা পরিচালনা করেন। এজন্য তাকে ‘বাংলার কসাই’ বলা হয়ে থাকে। ছবিটিতে টিক্কা খানের চরিত্রে অভিনয় করেছেন জায়েদ।

 

মঙ্গলবার দুপুরে জায়েদ খান বলেন, ‘এই সিনেমায় আমি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। যেখানে আমাকে খুবই নিষ্ঠুর চরিত্রে দেখা যাবে। টিক্কা খানের নিষ্ঠুরতা, বর্বরতা এতই ভয়ানক ছিল যে সেটা ফুটিয়ে তুলতে আমাকে বেগ পেতে হয়েছে। তারপরেও আমি চেষ্টা করেছি।’

2

 

শ্যাম বেনেগালের পরিচালনায় সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। আর ফজিলাতুন নেছা মুজিবের ভূমিকায় অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা।

 

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- নুসরাত ফারিয়া, ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, রিয়াজ, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ অনেকে। গত ৩১ জুলাই সিনেমাটি সেন্সর বোর্ড থেকে বিনাকর্তনে ছাড়পত্র পেয়েছে। খুব শিগগিরই সিনেমাটি দেশের সিনেমা হলে মুক্তি পাবে।

1

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
7