প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০২৩
বিনোদন ডেস্ক : সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের গুঞ্জন রাশমিকা মন্দানার। ভারতের দক্ষিণী এই দুই তারকাকে একসঙ্গে অবকাশ যাপনে দেখা গেছে।

তবে প্রকাশ্যে প্রেমের কথা স্বীকার করেননি দুজনের কেউ।
এই যখন অবস্থা তখন প্রেম বাদ দিয়ে নিজের বিয়ের খবর দিলেন ‘পুষ্পা : দ্য রাইজ’ সিনেমার নায়িকা।
বলিউড শাদিস ডটকমের প্রতিবেদন, টাইগার শ্রফের সঙ্গে এক অনুষ্ঠানে গিয়েছিলেন রাশমিকা। সেখানে বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। রাখঢাক না করে উত্তরে এই নায়িকা বলে বসেছেন, বিয়ে হয়ে গেছে তার।
এখানেই শেষ নয়, রাশমিকা তখন জানিয়ে দেন পাত্রের নামধামও। তিনি বলেন, নারুতো উজুমাকিকে গোপনে বিয়ে করেছেন তিনি।
তবে রাশমিকা মন্দানা ভক্তদের হতাশ হওয়ার কিছু নেই। উজুমাকি হল এক জাপানি কার্টুন চরিত্র। এই জাপানি কার্টুন সিরিজটি চলছে নেটফ্লিক্সে। নেহাত মজা করেই এমন উত্তর দিয়েছেন অভিনেত্রী।
এদিকে, বিজয় দেবরাকোন্ডার সঙ্গে রাশমিকার প্রেমের জোর গুঞ্জনের মাঝেই মাস তিনেক আগে শোনা গিয়েছিল, তিনি নাকি অভিনেতা বেল্লামকোন্ডা সাই শ্রীনিবাসের প্রেমে মজেছেন।
রাশমিকা ও সাই শ্রীনিবাসকে প্রায়ই একসঙ্গে দেখা যায়। লোকমুখেও এ নিয়ে আলোচনা চলছে। যদিও এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest