প্রকাশিত: ৭:২২ পূর্বাহ্ণ, মে ২৭, ২০২৩
বিনোদন ডেস্ক : তারকাদের সামাজিকমাধ্যমে প্রতিনিয়ত বিদ্রূপের শিকার হতে হয়। তবে এসব বিদ্রূপ-সমালোচনাকে মোটেও পাত্তা দেন না বলিউডের গ্ল্যামার কন্যা নোরা ফাতেহি।
তার মতে, নিন্দুকদের এত পাত্তা দেওয়ার কিছু নেই।
‘আইফা ২০২৩ অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে পারফর্ম করতে এই মুহূর্তে দুবাই রয়েছেন নোরা ফাতেহি। শনিবার (২৭ মে) পাওয়ার-প্যাকড পারফরম্যান্সের মাধ্যমে আইফা ২০২৩ মঞ্চে পারফর্মের জন্য প্রস্তুত তিনি।
এর আগে সংবাদমাধ্যমে জানালেন নিজের প্রস্তুতির কথা। নোরা বলেন, এই মুহূর্তে মিশ্র আবেগ কাজ করছে। আমি উত্তেজিত এবং নার্ভাস। তবে আমি এটি ভালোভাবে করার চেষ্টা করছি। আশা করি, দর্শক-শ্রোতাদের এটি পছন্দ হবে।
সামাজিকমাধ্যমের কাঁদা ছোড়াছুড়ি প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, যারা নিন্দা করে, আমি তাদের উপেক্ষা করি। অনেক মহান জিনিস ঘটছে আমাদের চারপাশে। তাই নিন্দুকদের এত গুরুত্ব দেওয়ার দরকার নেই। আমার অনেক সমর্থক এবং অনুরাগী রয়েছে।
বলিউডে নিয়মিত অভিনয় করছেন নোরা ফাতেহি। হাজির হচ্ছেন দারুণ সব আইটেম গানে। সেই সঙ্গে বেশ কিছু রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবেও দেখা গেছে তাকে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest