প্রকাশিত: ৮:৩২ পূর্বাহ্ণ, মে ২১, ২০২৩
বিনোদন ডেস্ক : এক এয়ার হোস্টেস ও কয়েকজন শিল্পীর কারণে গায়ক মাইনুল আহসান নোবেল মাদকাসক্ত হয়েছেন বলে অভিযোগ করেছেন তার সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদ।
শনিবার (২০ মে) ডিবি কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এমন অভিযোগের কথা জানান।
তবে অভিযুক্ত ওই এয়ার হোস্টেস বা কোনো শিল্পীর নাম বলেননি সালসাবিল।
তিনি অভিযোগ করে বলেন, নোবেলের মাদকাসক্ত হওয়ার পেছনে কয়েকজন শিল্পী ও ইন্টারন্যাশনাল রুটে চলাচল করা বিমানের এক এয়ার হোস্টেস জড়িত। তারাই প্রতিনিয়ত নোবেলকে মাদক সাপ্লাই দেন। এ বিষয়ে আমি তাদের বলায়, আমার নম্বরে ফোন করে বিভিন্নজন হুমকিও দিয়েছেন।
মারধর করা প্রসঙ্গে তিনি বলেন, নোবেল মাদক সেবন করে বাসায় এসে আমাকে মারধর করতো। পরে একদিন আমি ৯৯৯-এ কল দিয়ে পুলিশ ডাকি। তারা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নোবেল সেই পুলিশ সদস্যদের সামনে স্বীকার করেছে, মাদক সেবনের কারণে আমাকে মারধর করে। এরপর আমি গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি। যদিও পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।
সালসাবিল মাহমুদ বলেন, আজ (২০ মে) ডিবি পুলিশ থেকে আমাকে ডাকা হয়েছে। আমি তাদের কাছে মৌখিক অভিযোগ দিয়েছি। তারা পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest