প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৩
স্পোর্টস ডেস্ক : পাঞ্জাব কিংসের ম্যাচে নিয়মিত মুখ প্রীতি জিনতা। বলিউডের এই অভিনেত্রীকে দেখা যায নিজের দলের সাফল্যে আনন্দিত হতে, হারের বেদনাও তার মধ্যে থাকে স্পষ্ট।
পাঞ্জাবের মালিকানায়ও আছেন প্রীতি। এবার দলটির ক্রিকেটারদের সঙ্গে তার একটি মজার স্মৃতি শুনিয়েছেন বলিউড সুন্দরী।
২০০৯ সালে একটি ম্যাচে জয়ের পর তিনি পাঞ্জাবের ক্রিকেটারদের জন্য প্রায় ১২০টি আলুর পরোটা তৈরি করেছিলেন। তার পর থেকে অবশ্য আলুর পরোটা বানানোই ছেড়ে দিয়েছেন প্রীতি। তখন দলের নাম ছিল কিংস ইলেভেন পাঞ্জাব। ২০০৯ সালে আইপিএল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ আফ্রিকায়, স্মৃতিটি ওখানকারই।
এক ম্যাচের আগে প্রীতি জিনতা প্রতিশ্রুতি দিয়েছিলেন আগামী ম্যাচটি পাঞ্জাব জিততে পারলে খেলোয়াড়দের আলুর পরোটা তৈরি করে খাওয়াবেন। তারপরে অবশ্য দুঃখই সঙ্গী হয়েছিল প্রীতির।
তিনি সেই ঘটনার উল্লেখ করে বলেছেন, ‘প্রথমবার বুঝেছিলাম, ছেলেরা কত খায়! আমরা দক্ষিণ আফ্রিকায় ছিলাম, হোটেলে ভালো পরোটা দেয়নি। এজন্য আমি ওদের বলেছিলাম, আমি সবাইকে শেখাবো কীভাবে আলুর পরোটা তৈরি করতে হয়। ’
হাসতে হাসতেই পরের গল্পটি শোনান প্রীতি, ‘সেটা শুনে ছেলেরা জিজ্ঞেস করল, আমি কি তাদের জন্যও আলুর পরোটা বানাতে পারবো? আমি তাদের বলেছিলাম পরের ম্যাচে ওরা জিতলে আমি আলুর পরোটা তৈরি করবো। তারা ম্যাচ জেতে। তার পর আমি দলের জন্য ১২০টি আলুর পরোটা তৈরি করি। এরপর থেকে আমি নিজেই আলুর পরোটা তৈরি করা বন্ধ করে দিয়েছি। ’




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest