প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২৩
বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় চুরি হয়েছে। এতে খোয়া গেছে অলংকার টাকাসহ মূল্যবান সব জিনিসপত্র।
খবরটি সামাজিকমাধ্যমে মনিরা মিঠু নিজেই জানিয়েছেন।
সবাই হাসপাতালে থাকায় ফাঁকা ছিল মিঠুর বাসা। এই সুযোগেই হয়েছে চুরি। এমনটা উল্লেখ করে রোববার (০২ এপ্রিল) নিজের ফেসবুকে মিঠু লেখেন, বাসার সবাই হাসপাতালে ছিল আর এই সুযোগে ভয়ংকরভাবে আমার বাসা থেকে সমস্ত মূল্যবান জিনিস গহনা, টাকা সব চুরি হয়ে গেছে।
তবে এতে ভেঙে পড়েননি মিঠু। এমনটা উল্লেখ করে তিনি আরো লেখেন, মেরুদন্ড তো আমার একটাই, আল্লাহ তায়ালা সেই মেরুদন্ডে অনেক শক্তি দিয়েছেন। আবার সব গড়ব, ইনশাআল্লাহ, আল্লাহ আমার উপর সহায় হবেন, আল্লাহ ভরসা।
মনিরা মিঠু এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী। ছোট পর্দায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। পাশাপাশি বড় পর্দায়ও বিচরণ রয়েছে তার। চরিত্রাভিনেত্রী হিসেবে দর্শক ও নির্মাতাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ তিনি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest