প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৩
বিনোদন ডেস্ক : বর্তমান সময় খুব একটা ভালো কাটছে না নোরা ফাতেহির। ২০০ কোটির আর্থিক প্রতারণা মামলায় জড়িয়ে নানা সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে। মামলায় জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে তার নামও জড়িয়েছে।
এরই মধ্যে সম্প্রতি একটি গণমাধ্যমকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। অভিনেতা-অভিনেত্রীদের কাছে সংবাদমাধ্যমের সবচেয়ে আকর্ষণীয় প্রশ্ন— কবে বিয়ে করছেন, আর কেমন মানুষ চান?
নোরাকেও ঠিক এমন প্রশ্ন করা হয়েছিল। প্রশ্নের জবাবে নোরা বলেন, ব্যক্তিগত জীবনে আমি বেশ কয়েকবার মানুষের কাছে ধোঁকা খেয়েছি। ওপরওয়ালার কাছে কৃতজ্ঞ যে আমাকে কেউ পুরোপুরি বরবাদ করতে পারেনি।
কেমন জীবনসঙ্গী চান— এমন প্রশ্নের জবাবে লাজুক হেসে নোরা বলেন, এটি অত্যন্ত মজার প্রশ্ন। আমি চাই, আমার জীবনসঙ্গী যেন অবশ্যই সৎ ও পরিশ্রমী হয়। সবচেয়ে বড় কথা, সে যেন আমাকে খুব ভালোবাসে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest