প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৩
স্পোর্টস ডেস্ক : সম্প্রতি কুইন্সল্যান্ডের নুসায় ছুটি কাটাতে গিয়ে প্রেমিকা জেদি ইয়ারব্রোর সঙ্গে কথা-কাটাকাটি হয় অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্কের। একপর্যায় অস্ট্রেলিয়ার এই কিংবতিত ক্রিকেটারকে চড় মারেন ইয়ারব্রো।
চড় মারার আগে ইয়ারব্রো বলেন, ‘তুমি তাকে (ক্লার্কের সাবেক প্রেমিকা পিপ এডওয়ার্ডস) তোমার সঙ্গে ভারত নিয়ে যেতে চাও? তুমি আমার ভালোবাসা পিপ। আমার সঙ্গে ভারতে চলো।’-‘তোমার এই টেক্সটগুলো আমি দেখেছি।’
প্রেমিকার হাতে থাপ্পর খাওয়ার ভিডিও ভাইরাল হয়ে যাওয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্লার্ক। ভারতে অনুষ্ঠিতব্য বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজে ধারাভাষ্যকার হিসেবে ক্লার্কের না থাকার শঙ্কা তৈরি হয়েছে।
প্রেমিকার সঙ্গে ঘটে যাওয়া সেই বিষয় নিয়ে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ক্লার্ক বলেন, ‘কথা-কাটাকাটির সময় যে আচরণ করেছি, তার জন্য অনুশোচনা হচ্ছে। এর সম্পূর্ণ দায়ভার আমার এবং ভুলটা আমারই ছিল।’
মাইকেল ক্লার্ক অস্ট্রেলিয়ার হয়ে ১১৫ টেস্ট, ২৪৫ ওয়ানডে আর ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ক্লার্ক। দেশের হয়ে ৩৯৪ ম্যাচে ৩৬টি সেঞ্চুরির সাহায্যে ১৭ হাজার ১১২ রান করেন। আর বল হাতে শিকার করেন ৯৪ উইকেট। ক্লার্কের নেতৃত্বে ২০১৫ বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest