প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৩
স্পোর্টস ডেস্ক : খেলা শুরুর ১৫ মিনিট না হতেই ১০ জনের দলে পরিণত হলো মার্শেই। এভাবে ৭৫ মিনিট খেলেও ফ্রেঞ্চ কাপে চতুর্থ স্তরের দল হাইরেসের বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
কিন্তু সব ছাপিয়ে আলোচনায় সেই ট্যাকল, সেই লাল কার্ড।
বল ক্লিয়ার করতে গিয়ে হাইরেস মিডফিল্ডার আলমাইক এন’দিয়ায়িকে ভয়ানক ভাবে ফাউল করেন মার্শেই ডিফেন্ডার এরিক বেইলি। সঙ্গে সঙ্গে তাকে লাল কার্ড দেখান রেফারি। তবে বুকে বেইলির লাথির আঘাত খাওয়ার পর আর খেলতেই পারেননি দিয়ায়ি। মাঠ থেকেই তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রতে (আইসিইউ) রাখা হয়েছে এই মিডফিল্ডারকে।
দিয়ায়ির বর্তমান পরিস্থিতি নিয়ে হাইরেসের প্রেসিডেন্ট মুরাদ বুদজেলাল বলেন, ‘আমরা প্রার্থনা করছি সবকিছু যেন ঠিকঠাক ভাবে যায়। সে অসাধারণ ছেলে এবং আমাদের অন্যতম সেরা খেলোয়াড়। প্রাথমিক সতর্কতার কারণে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। ’
মূলত ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েই খেলে থাকেন বেইলি। কিন্তু এই মৌসুমে তাকে ধারে মার্শেইতে পাঠিয়েছে রেড ডেভিলরা। আইভরি কোস্টের এই ডিফেন্ডারের সঙ্গে ২০২৪ পর্যন্ত চুক্তি আছে তাদের। তবে এতোদিন পর্যন্ত বেইলির থাকার সম্ভাবনা খুব একটা নেই। এদিকে, ওই লাল কার্ডের জন্য চার থেকে ছয় ম্যাচ নিষিদ্ধ হতে পারেন বেইলি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest