প্রকাশিত: ৩:৩৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৫
স্পোর্টস ডেস্ক : সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর টাইগাররা এখন দারুণ আত্মবিশ্বাসী।
এই ম্যাচে জিততে পারলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত হবে। অন্যদিকে, সিরিজে টিকে থাকতে হলে ডাচদের জন্য এই ম্যাচটি ‘ডু অর ডাই’।
প্রথম ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। ব্যাট, বল আর ফিল্ডিং—তিন বিভাগেই তারা ডাচদের চেয়ে অনেক এগিয়ে ছিল।
বিশেষ করে, দীর্ঘদিন পর দলে ফেরা সাইফ হাসান তার ১৯ বলে অপরাজিত ৩৬ রানের ঝড়ো ইনিংস দিয়ে দলের জয়ে বড় অবদান রেখেছেন।
এছাড়া, অধিনায়ক লিটন দাসের চমৎকার ফিফটি দলকে সাহস জোগাচ্ছে। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনের জুটিটাও বেশ জমে উঠেছে।
প্রথম ম্যাচে বাংলাদেশ একাদশে না থাকলেও এই ম্যাচে দলে আসতে পারেন নুরুল হাসান সোহান। তাকে জায়গা দিতে বাদ পড়তে পারেন তাওহিদ হৃদয়। বোলিংয়ে স্পিনার রিশাদ হোসেনের পরিবর্তে দেখা যেতে পারে নাসুম আহমেদকে।
পেস আক্রমণে পরিবর্তন আসার সম্ভাবনাও রয়েছে। তিন পেসারের মধ্যে একজনকে বিশ্রাম দিয়ে তানজিম হাসান সাকিবকে একাদশে ফেরানো হতে পারে।
সিলেটের উইকেট বরাবরই ব্যাটিং-বান্ধব। তাই এই ম্যাচেও বড় স্কোরের আশা করা যায়। প্রথম ম্যাচের জয়ে ব্যাটিং নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তা অনেকটাই কমেছে। সাইফের দারুণ ব্যাটিং এবং লিটনের রানের ফেরা টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দিয়েছে।
একনজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন/নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব/তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest