প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০২৫
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (২৯ আগস্ট) এ দল ঘোষণা করে বিসিবি। ঘোষিত দলে নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম।
জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার সফর শেষে সদ্য দেশে ফিরেছে যুবা টাইগাররা। এরপর বিশ্রাম না নিয়েই অনুশীলনে ফেরেন তারা। কারণ আসন্ন সফরে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।
সিরিজ শুরু হবে আগামী ৫ সেপ্টেম্বর। পরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৭, ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), সামিউন বসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অলিন, সানজিদ মজুমদার, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, সাদ ইসলাম রাজিন, ফারহান শাহরিয়ার।
স্ট্যান্ড বাই: আহমেদ শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, শাহরিয়াল আজমীর, রাফি উজ্জামান রাফি, মোহাম্মদ সবুজ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest