প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০২৫
স্পোর্টস ডেস্ক : ব্রাজিল তারকা নেইমার জুনিয়রের জাতীয় দলে ফেরার সম্ভাবনা আবারও ধাক্কা খেল ইনজুরির কারণে।
২০২৩ সালের অক্টোবরে ব্রাজিল জার্সিতে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন তিনি। এরপর দু’বার দলে ডাক পেলেও চোটের কারণে ছিটকে যান। চিলি ও বলিভিয়ার বিপক্ষে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কোচ কার্লো আনচেলত্তির দলে ফেরার জোর সম্ভাবনা ছিল নেইমারের। তবে দল ঘোষণার ঠিক আগের দিন নতুন করে ঊরুর ইনজুরিতে পড়েছেন সান্তোস ফরোয়ার্ড।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, অনুশীলনে ব্যথা অনুভব করার পর পরীক্ষা করিয়ে নেইমারের ঊরুতে চোট ধরা পড়ে। সান্তোস ক্লাব ইতিমধ্যেই বিষয়টি ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) জানিয়েছে। ক্লাব জানিয়েছে, নেইমারের ঊরু ফুলে গেছে এবং তিনি চিকিৎসা শুরু করেছেন।
চোট কাটিয়ে সান্তোসের হয়ে টানা সাত ম্যাচ পূর্ণ ৯০ মিনিট খেলে জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি করেছিলেন নেইমার। তবে আনচেলত্তি শুরু থেকেই তাকে নিয়ে দ্বিধায় ছিলেন বলে দাবি করেছে কিছু সংবাদমাধ্যম।
সবকিছু ঠিক থাকলে নেইমার ৩১ আগস্ট সান্তোসের ক্যাম্পে ফিরবেন এবং এক সপ্তাহের মধ্যে অনুশীলন শুরু করতে পারবেন। ব্রাজিল ৫ ও ১০ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে যথাক্রমে চিলি ও বলিভিয়ার মুখোমুখি হবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest