প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৫
স্পোর্টস ডেস্ক : নাটকীয়তার পর অবশেষে ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) যোগ দিচ্ছে ভারত। ভার্চুয়ালি এই সভায় যোগ দেয়ার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। পাশাপাশি সভায় যোগ দিতে ঢাকায় আসছেন আফগানিস্তানের প্রতিনিধিও।
বুধবার (২৩ জুলাই) এসিসির সভায় অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড ও এসিসি সভাপতি মহসিন নাকভি। পিসিবি প্রেসিডেন্টকে ফুল দিয়ে বিমানবন্দরে বরণ করে নেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
পরবর্তীতে বেশ কয়েকটি মিটিং করেন নাকভি, দেখা করেন ক্রীড়া উপদেষ্টার সাথেও। ঢাকায় অনুষ্ঠিত হওয়া এই এজিএম নিয়ে ঘোর আপত্তি ছিলো বিসিসিআইয়ের। ভেন্যু অন্য কোথাও সরানোর কথাও বলে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
এসিসি সভাপতি সেই দাবি কানে না তুললে, এজিএমে অংশ না নেয়ার কথাও বলে তারা। তবে এবার ভোল পালটে ভার্চুয়ালি থাকার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হবে এজিএম।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest