প্রকাশিত: ৬:২৪ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০২৫
বিনোদন ডেস্ক : ভয়াবহ অনলাইন স্ক্যামের শিকার হয়েছেন ভারতীয় অভিনেত্রী অর্চনা পুরান সিং। দুবাই ভ্রমণের সময় স্কাইডাইভিংয়ের টিকিট বুক করতে গিয়ে লাখ টাকা প্রতারণার শিকার হয়েছেন তিনি। এই ঘটনায় স্তম্ভিত তার স্বামী অভিনেতা পারমিত শেঠি এবং দুই ছেলে আর্যমান ও আয়ুষ্মানও।
নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় এই অভিনেত্রী তার ভক্তদের সঙ্গে এই তিক্ত অভিজ্ঞতা ভাগ করেছেন। অর্চনা পুরান সিং জানান, তিনি দুবাইয়ের ‘আইফ্লাই দুবাই’ ইনডোর স্কাইডাইভিংয়ের জন্য তিনটি স্লট বুক করেছিলেন। কিন্তু সেখানে পৌঁছানোর পর জানতে পারেন, তাদের নামে কোনো বুকিং নেই।
ভিডিওতে অর্চনা হতাশা প্রকাশ করে বলেন, ‘আমরা তিনটি স্লট বুক করেছিলাম কিন্তু এই মহিলা বলছেন যে আমাদের কোনো বুকিং নেই।’ ‘আমরা প্রতারিত হয়েছি, যে ওয়েবসাইট থেকে আমরা অর্থ প্রদান করেছি তা আসল ছিল না। আমরা দুবাইতে আমাদের টাকা হারিয়েছি। আমি বিশ্বাস করতে পারছি না দুবাইয়ের মতো একটি শহরে এটি ঘটেছে যেখানে এত কঠোর আইন রয়েছে।’
এই ঘটনায় বিস্মিত পারমিত শেঠিও। অভিনেত্রী আরও যোগ করেন, ‘হাজার হাজার টাকা খোয়া গেছে এবং এখন আমরা ভাবছি এটাও কোনো স্ক্যাম নয় তো?’




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest