প্রকাশিত: ৯:১৮ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২৫
স্পোর্টস ডেস্ক : মিয়ানমারে ইতিহাস গড়েছেন বাংলাদেশের নারী ফুটবল দল। বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মত এশিয়ান কাপের টিকিট কেটেছেন তারা। তাদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
এর আগে রোববার দিবাগত রাতে দেশে ফিরেই জমকালো সংবর্ধনা পেয়েছেন আফঈদারা।
ক্রীড়া মন্ত্রণালয় অর্থ পুরস্কারের ঘোষণা দিলেও বাফুফে আগের দেড় কোটি টাকার বোনাস এখনও দিতে পারেনি। এমনকি মধ্যরাতে ক্লান্ত দলকে হাতিরঝিলে নিয়ে অভিনব সংবর্ধনা দিয়েও এ নিয়ে কিছু জানাতে পারেনি। শুধু মিষ্টি ও ফুল দিয়ে দায়িত্ব শেষ করেছে।
মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ে তিন ম্যাচের সবকটি জিতে নেয় বাংলাদেশ। এর মধ্যে বাহরাইন এবং তুর্কমেনিস্তানকে সমান ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আর প্রতিবেশি মিয়ানমারকে হারিয়েছে ২-১ ব্যবধানে।
এর মাধ্যমে আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় নারী এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest