প্রকাশিত: ৯:০১ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২৫
বিনোদন ডেস্ক : ভারতের মুম্বাই এয়ারপোর্টে অঝোরে কাঁদলেন বলিউড অভিনেত্রী, নৃত্যশিল্পী নোরা ফাতেহি। কিন্তু ঠিক কী কারণে অভিনেত্রী কাঁদছেন, তা অবশ্য জানা যায়নি।
রোববার (৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, বিমানবন্দরে যাওয়ার আগে ইন্সটাগ্রামে একটি স্টোরি শেয়ার করেন নোরা। সেখানে লেখা, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

নোরার এমন স্টোরিতে ভক্তরা ভাবছেন, কোনো কাছের মানুষকে হারিয়েছেন নোরা। কিন্তু কাকে হারিয়েছেন সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানাননি এ নৃত্যশিল্পী।
এদিকে মৃত্যুর খবর ইন্সটাগ্রামে শেয়ার করার এক ঘণ্টা পরই নোরাকে দেখা যায় মুম্বাইয়ের বিমানবন্দরে। কালো সানগ্লাসেও চোখের জল লুকিয়ে রাখতে পারছিলেন না নোরা। এ সময় তাকে বিমর্ষ দেখা যাচ্ছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সে মুহূর্তের ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, বিমানবন্দরে অভিনেত্রীকে দেখে ভক্তরা ছবি তুলতে এগিয়ে আসেন। এ সময় নোরার নিরাপত্তাকর্মীরা তাদের সরিয়ে দেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest