প্রকাশিত: ৫:০৫ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০২৫
স্পোর্টস ডেস্ক : লক্ষ্য পূরণ হয়েছে বাংলাদেশের। ইতিহাসে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে নারী ফুটবল দল। শনিবার বাছাই পর্বের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়েছে। যদিও তিনদিন আগেই এশিয়ান কাপের যাত্রা নিশ্চিত হয়ে হয়।
ইতিহাস গড়া এই অর্জনকে উদযাপন করতে নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে। আফঈদা-ঋতুপর্ণা মিয়ানমার থেকে ব্যাংককে ট্রানজিট করে রোববার (৬ জুলাই) দিবাগত রাত দেড়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন।
এরপর রাত আড়াইটার দিকে রাজধানীর হাতিরঝিল আম্ফিথিয়েটারে দলকে সংবর্ধনা দেয়া হবে। এরপর সোমবার সকালে ঋতুপর্ণা ও মনিকা চাকমা ভুটানের লিগ খেলতে থিম্পুর উদ্দেশে রওনা হবেন। মূলত এই দুই তারকাকে পেতেই গভীর রাতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাফুফে।
জানা গেছে, আগামীকাল সোমবার (৭ জুলাই) সকালে ভুটানের লীগ খেলতে রওনা দেবেন ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা। সপ্তাহ খানেক পর গোলকিপার রুপনা চাকমা, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়রের যাওয়ার কথা রয়েছে। তাই অনেকটা তড়িঘড়ি করে রাতেই সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
রাজধানীর হাতিরঝিল আম্ফিথিয়েটারে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest