প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০২৫
স্পোর্টস ডেস্ক : চলতি মাসেই পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে বাংলাদেশ। এবার ফিরতি সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশে আসছে পাকিস্তান দল।
বুধবার (২৫ জুন) সিরিজটির চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সূচি অনুযায়ী, আগামী ১৬ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। এরপর ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ম্যাচ। প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।
বিসিবি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যৌথভাবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় এই সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সফর শেষে পাকিস্তান দল পরবর্তী সিরিজে অংশ নিতে সরাসরি রওনা দেবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার এ দ্বিপাক্ষিক সিরিজ ঘিরে দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়ছে উত্তেজনা। ঘরের মাঠে শক্তিশালী পাকিস্তানকে মোকাবেলা করতে প্রস্তুত হচ্ছে টাইগাররা।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest