প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০২৫
বিনোদন ডেস্ক : পাকিস্তানি অভিনেত্রী ও মডেল মীরাব আলী এবং জনপ্রিয় গায়ক আসিম আজহারের তিন বছর আগে সম্পন্ন হওয়া বাগ্দান শেষ পর্যন্ত ভেঙে গেছে। সপ্তাহখানেক আগেই বিচ্ছেদ ঘটে এই জুটির, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা গুঞ্জন ও আলোচনা।
বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন অসিম নিজেই। ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি জানান, তাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়েছে। তবে এ বিষয়ে মীরাব প্রথমে কোনো মন্তব্য না করলেও পরে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘আল্লাহ সব জানেন। আর সেটাই যথেষ্ট।’

এই স্টোরিটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেকেই মীরাবের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। স্টোরির সঙ্গে তিনি একটি ফুলের ছবিও শেয়ার করেন, যাতে উৎসাহমূলক একটি বার্তা ছিল। ধারণা করা হচ্ছে, বিচ্ছেদের পর নিজেকে শক্ত রাখতেই এমন বার্তা দিয়েছেন তিনি।
এদিকে বিচ্ছেদের পরে মীরাবকে দেখা গেছে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে এবং বন্ধুদের সঙ্গে সময় কাটাতে। সব মিলিয়ে বিচ্ছেদের পরও তিনি নিজেকে সামলে রাখার চেষ্টা করছেন বলে মনে করছেন ভক্তরা।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest