প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০২৫
বিনোদন ডেস্ক : চলতি বছরের ১৯ জুন কারাফটকে বিয়ে করেন শিল্পী মাইনুল আহসান নোবেল। তবে আজ তার আইনজীবী জানালেন, নোবেল বাবা হতে চলেছেন।
মঙ্গলবার (২৪ জুন) আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এই খবর জেনেছেন নোবেল।
আজ কড়া নিরাপত্তায় আদালতে নোবেলকে প্রবেশ করানো হয়। এর কিছুক্ষণ পর হাস্যোজ্জ্বল মুখে উপস্থিত হন তার সদ্য বিবাহিতা স্ত্রী ইসরাত জাহান প্রিয়া। তিনিই ছিলেন নোবেরের বিরুদ্ধে ধর্ষণ মামলার বাদী। আদালতে ঢুকে কাঠগড়ায় থাকা নোবেলের কাছে যান তিনি। বেশ আনন্দচিত্তে তারা আলাপও করেন কিছুক্ষণ।
দুপক্ষের আইনজীবী জানান, আদালতের নির্দেশে গত ১৯ জুন কারাফটকে বিয়ে করা নোবেল-প্রিয়ার সংসারে শিগগিরই নতুন মেহমান আসছে। অর্থাৎ, বাবা-মা হতে যাচ্ছেন তারা। সুখী ও নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন নোবেল ও প্রিয়া।
নোবেলের আইনজীবী মো. খলিলুর রহমান জানান, গত বছর বিয়ে করে একসঙ্গে বসবাস করছিলেন নোবেল ও প্রিয়া। কিন্তু তখন তাদের কাবিন রেজিস্ট্রি করা ছিল না। ভুল বোঝাবুঝির কারণে মামলাটি হয়েছে। এখন ভুল বোঝাবুঝির অবসান হয়েছে, গত ১৯ জুন কারাগারে আবার তাদের বিয়ে হয়েছে।
ডেমরা থানায় হওয়া নারী নির্যাতন ও পর্নোগ্রাফি মামলায় এক হাজার টাকা বন্ডে সই করে জামিন পেয়েছেন নোবেল। এরপর তাকে আদালত থেকে পুনরায় কারাগারে নিতে যায় পুলিশ। এ সময় সারাক্ষণ প্রিয়ার হাত ধরেই হাঁটছিলেন নোবেল।
এর কিছুক্ষণ পর জামিনের আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুব। পরে প্রেস ব্রিফিংয়ে জামিনের বিষয়ে আপত্তি না থাকার কথা জানান প্রিয়া। তবে গায়ক নোবেল নিজে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি।
গত ২০ মে থেকে কারাগারে ছিলেন নোবেল। তার বিরুদ্ধে অভিযোগ, বাদীকে সাত মাস একটি বাসায় আটকে ধর্ষণ ও শারীরিকভাবে নির্যাতন করেছিলেন এই শিল্পী। মামলার শুনানিতে গত ১৮ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক নাজমিন আক্তার নোবেলকে জামিন দেওয়ার শর্ত হিসেবে বাদীকে বিয়ের নির্দেশ দেন।
গত ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ফটকে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে মামলার বাদী ইসরাত জাহান প্রিয়াকে বিয়ে করেন অভিযুক্ত নোবেল। বিয়ের সময় উপস্থিত ছিলেন উভয় পরিবারের কয়েকজন সদস্য।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : গার্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্স,২য় তালা, উপশহর, সিলেট -৩১০০, বাংলাদেশ।সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Call : 01911120520 – 01718061314
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
Design and developed by Web Nest