প্রকাশিত: ৮:০৬ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০২৫
বিনোদন ডেস্ক : অভিনেত্রী নুসরাত ফারিয়া আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি একটি মামলা থেকে জামিন পাওয়ার এক মাস পর কাজে ফেরেন তিনি। এবার একটি ২৪ সেকেন্ডের রিলস ভিডিও দিয়ে আলোচনায় এলেন নতুনভাবে।
ভিডিওটিতে নুসরাত ফারিয়াকে দেখা গেছে সোনালি রঙের ঝলমলে পোশাকে। কোকড়ানো চুল, গভীর চোখের চাহনি আর হাতে ধরা গোলাপ- সব মিলিয়ে ভিডিওটি যেন এক মোহময় আবহ তৈরি করেছে। রিলসটি প্রকাশের পরপরই ভাইরাল হয়ে যায় এবং প্রশংসায় ভরে যায় মন্তব্যের ঘর।
একজন নেটিজেন শায়লা সুলতানা মন্তব্য করেন, হঠাৎ করেই যেন তুর্কি অভিনেত্রী হান্দে এরচেলের মতো দেখতে লাগছে।
আরেকজন লিখেছেন, তোমাকে দেখতে সত্যিই অসাধারণ সুন্দর ও দারুণ আকর্ষণীয় লাগছে।
আরও একজন মুগ্ধ ভক্ত বলেন, তুমি এত সুন্দর, যেন এক সত্যিকারের রানির মতো। আমি তোমাকে সত্যিই খুব পছন্দ করি। কেন পছন্দ করি, সেটা জানি না। শুধু জানি, তোমাকে দেখলেই মন ভালো হয়ে যায়।
অনেকেই মনে করছেন, নুসরাত ফারিয়ার এই ফিরে আসা নিঃসন্দেহে আরও নতুন চমক এবং আলোচনার জন্ম দেবে। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পেশাগত ক্ষেত্র- সব জায়গাতেই আলোচনায় থাকা এই অভিনেত্রীর চলার পথ যেন থেমে নেই।
উল্লেখ্য, একজন আরজে থেকে আজকের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এ ছাড়াও নামের আগে রয়েছে জনপ্রিয় উপস্থাপক তকমা। ২০১৫ সালে যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে সিনেমায় অভিষেক তার।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest